শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপজুড়ে মুসলিমদের জীবন চ্যালেঞ্জিং হয়ে উঠছে!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপজুড়ে মুসলিমদের জীবন চ্যালেঞ্জিং হয়ে উঠছে!
১০৯৩ বার পঠিত
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপজুড়ে মুসলিমদের জীবন চ্যালেঞ্জিং হয়ে উঠছে!

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপজুড়ে মুসলিমদের জীবন ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রভাবশালী মানবাধিকার সংস্থা এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটসের (এফআরএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি ও দ্য গার্ডিয়ানের।

রিপোর্টে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে বসবাসরত প্রায় অর্ধেক মুসলমান তাদের দৈনন্দিন জীবনে বৈষম্য ও ঘৃণামূলক বক্তব্যের সম্মুখীন হচ্ছেন।

‘বিং মুসলিম ইন ইউরোপ: এক্সপেরিয়েন্সেস অব মুসলিমস’ শিরোনামে একটি জরিপ করে এফআরএ। এতে ইইউ এর ১৩টি দেশের নয় হাজার ৬০০ মুসলিম অংশ নেয়। রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

জরিপটি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের অক্টোবরের মধ্যে করা হয়েছে। জরিপে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেনে বসবাসকারী মুসলমানরা অংশ নেন।

মুসলিমরা জানিয়েছেন, তাদের সন্তানেরা স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছেন। সেইসঙ্গে তারা চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে অসমতা, এমনকি বাড়ি ভাড়া বা কেনার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের আগে ইউরোপের দেশগুলোতে মুসলিমরা বর্ণবাদের শিকার হয়েছেন ৩৯ শতাংশ। এরপর ২০১৬ থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে।

যেসব দেশে মুসলিমরা বেশি বৈষম্যের শিকার হচ্ছেন তার মধ্যে অন্যতম অষ্ট্রিয়া (৭১%), জার্মানি (৬৮%) এবং ফিনল্যান্ডে (৬৩%)। তবে মুসলিমরা যেখানে কম বৈষম্যের শিকার তার মধ্যে প্রথমে রয়েছে সুইডেন (২২%), স্পেন (৩০%) এবং ইতালি (৩৪%)।

গার্ডিয়ান বলছে, জরিপটি ২০২৩ সালের ৭ অক্টোবরের আগেই সম্পন্ন হয়েছে। ওইদিন গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ওইদিনের পর থেকে ইউরোপের দেশগুলোতে মুসলিম বিরোধী ঘটনা আরও বেড়েছে।

---এই জরিপের সহকারী লেখক ভিদা বেরেসনেভিসিউটি বলেছেন, আমরা দেখছি মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছে। ইইউতে মুসলিম হিসেবে বাস করা আরও জটিল হয়ে উঠছে।

এ বিষয়ে সংস্থার পরিচালক শিরপা রাউতিয়ো বলেন, মুসলিমদের বিরুদ্ধে ইউরোপে আমরা বর্ণবাদ ও বৈষম্য উদ্বেগজনকভাবে বাড়তে দেখছি। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এটি আরও উসকে উঠছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না