শিরোনাম:
●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » অস্ট্রিয়ায় মেয়রকে গুলি করে হত্যা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » অস্ট্রিয়ায় মেয়রকে গুলি করে হত্যা
১১০৯ বার পঠিত
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রিয়ায় মেয়রকে গুলি করে হত্যা

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: অস্ট্রিয়ার উত্তরাঞ্চলে এক শিকারি দু’জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে একজন কির্চবার্গ ওব ডার ডোনাউ অঞ্চলের মেয়র ফ্রাঞ্জ হোফার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে হেলিকপ্টার ও বিশেষ বাহিনীকে সঙ্গে দিয়ে ব্যাপক অভিযান চলছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের সীমান্তের কাছে অস্ট্রিয়ার গ্রামীণ মুহলভিয়ারটেল অঞ্চলের আলটেনফেলডেন গ্রামে কির্চবার্গ ওব ডার ডোনাউয়ের মেয়র ফ্রাঞ্জ হোফারকে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, রোল্যান্ড ড্রেক্সলার নামক ৫৬ বছর বয়সী এক ব্যক্তি দুইজনকে হত্যা করে একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

শিকারের অধিকার নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রিয়া পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম ক্রোনেন সাইটুং জানিয়েছে, হামলাকারী ওই এলাকার শিকারি হিসেবে পরিচিত। সে খুব কঠিন মানুষ ছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

মেয়র ফ্রাঞ্জ হোফারের লিনজে পিপলস পার্টির (ওভিপি) আঞ্চলিক সদর দপ্তরে গোলাগুলির ঘটনায় স্থানীয় কর্মকর্তারা হতবাক হয়ে যান। দলের নেতা ফ্লোরিয়ান হিগেলস্পারগার বলেন, ‘এটা একটা পাগলামি।’

রাজ্যের শিকার মাস্টার হার্বার্ট সিগার্টস্লেটনার এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি ফ্রাঞ্জ হোফারকে ব্যক্তিগতভাবে খুব ভালভাবে জানতাম।



এ পাতার আরও খবর

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

আর্কাইভ

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের