বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান
নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে আরও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান কর্তৃপক্ষ। এবার আফগান নারীদের অন্য নারীর সামনে শব্দ করে কোরআন বা নামাজ পড়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ফক্স নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি এনিয়ে দেশটির মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পেজে ভয়েস বার্তা পোস্ট করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি মুছে দেন বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।
খালিদ হানাফি বলেছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন নামাজ বা কোরআন পড়বেন এবং তখন তার পাশ দিয়ে কোনো নারী গেলে তিনি যেন কোনো শব্দ শুনতে না পারেন।
হানাফি জানিয়েছেন, একজন নারীর কণ্ঠস্বরকে ‘আওরাহ’ হিসেবে বিবেচনা করা হয়- যার অর্থ এটি সবসময় গোপন করা উচিত এবং জনসমক্ষে শোনা উচিত নয়। এমনকি কোনো নারীরও অন্য নারীর আওয়াজ শোনা উচিত নয়। আর এই কারণেই এই নিয়ম।
তবে খালিদ হানাফি এই নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
ফক্স নিউজ বলছে, ইতোমধ্যে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের নারীরা প্রকাশ্যে কথা বলতে পারেন না। তাদের মুখসহ পুরো শরীর ঢেকে রাখতে হয়।
গত সোমবার হানাফি বলেন, একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য অন্য প্রাপ্তবয়স্ক নারীর সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা নিষিদ্ধ। এমনকি আল্লাহু আকবার উচ্চারণ করাও অনুমোদিত নয়।
এ ছাড়া গত আগস্টে তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের আরোপিত আইনে বলা হয়েছে, জনসমক্ষে বা বাড়ির ভেতরে নারীরা জোরে কথা বলতে পারবেন না। বাড়িতে এমনভাবে কথা বলতে হবে যেন বাইরে তাদের কণ্ঠস্বর কেউ শুনতে না পারে।




ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ভারতের কাছে এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র’
ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান 