শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর রুদ্ধদ্বার বৈঠক
পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর রুদ্ধদ্বার বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই বছরের মধ্যে প্রথম কথোপকথন করলেন রাশিয়া ও জার্মানির শীর্ষ নেতা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে আলাপ-আলোচনা করেন।
পশ্চিমা দেশগুলোর আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নিজেদের প্রস্তুতির মধ্যেই এ ফোনকলের খবর এলো। আলোচনায় উক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক বিবৃতিতে বলেছেন, সরকারের জোট ভেঙে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া শলৎস ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’ অর্জনের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এতে আরও বলা হয়, শলৎস ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ’ ইউক্রেনের প্রতি জার্মান সমর্থনের কথা প্রকাশ করেন। ইউক্রেনীয় অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেন এবং কুরস্কে ইউক্রেনের আক্রমণ মোকাবেলায় রাশিয়ার মাটিতে হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ইস্যুও সামনে আনেন।
পুতিন এবং শলৎস দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। মস্কো জ্বালানি বাণিজ্যসহ পারস্পরিক উপকারী সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে, যদি বার্লিন একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 