শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর
৬৪১ বার পঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র সোমবার (১৮ নভেম্বর) একটি সামরিক গোয়েন্দা তথ্য শেয়ার করার চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি এই অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করেছে।

সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ম্যানিলার সামরিক সদর দপ্তরে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো টিওডোরোর সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। সেখানে উভয় কর্মকর্তা তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সহজতর করার জন্য একটি সম্মিলিত সমন্বয় কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন।

জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া নামের এই চুক্তির মাধ্যমে উভয় দেশ নিরাপদে গোপনীয় সামরিক তথ্য শেয়ার করতে পারবে।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলং বলেন, “এর ফলে ফিলিপাইন শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চতর সক্ষমতা ও বড় ধরনের তথ্য পাওয়ার সুযোগ পাবে না, এর ফলে সমমনা দেশগুলোর সাথেও একই ধরনের চুক্তি করার সুযোগ উন্মুক্ত হবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অধীনে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা কার্যক্রম গভীর হয়েছে। উভয় নেতা দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের নিকটবর্তী অঞ্চলে চীনের আগ্রাসী নীতি মোকাবিলায় আগ্রহী।

দেশ দুটির মধ্যে ১৯৫১ সাল থেকে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। যেকোনো পক্ষ দক্ষিণ চীন সাগরসহ কোন জায়গায় আক্রমণের শিকার হলে এই চুক্তি কার্যকর করা যেতে পারে।

অস্টিন সমন্বয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, “আমি ফিলিপাইনের প্রতি আমাদের লৌহকঠিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে শুরু করতে চাই।”

অস্টিন বলেন, সমন্বয় কেন্দ্রের দুটি প্রতিরক্ষা চুক্তির মিত্রদের মধ্যে রিয়েল-টাইম তথ্য ভাগ করে নেয়া এবং আন্তঃক্রিয়াযোগ্যতা বাড়ানো উচিত।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে এই জোট শক্তিশালী থাকবে বলে ফিলিপাইন আস্থা প্রকাশ করেছে।

ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র উভয়ই দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপের মুখোমুখি হচ্ছে। এটি বার্ষিক জাহাজবাহিত বাণিজ্যের জন্য তিন লক্ষ কোটি ডলারের বেশি মূল্যের একটি পথ, যা চীন সম্পূর্ণভাবে নিজের বলে দাবি করে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র