শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত,দিনভর গুলিবিনিময়,সাজেকে আটকা পড়েছে পাঁচ শতাধিক পর্যটক
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত,দিনভর গুলিবিনিময়,সাজেকে আটকা পড়েছে পাঁচ শতাধিক পর্যটক
৬২০ বার পঠিত
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত,দিনভর গুলিবিনিময়,সাজেকে আটকা পড়েছে পাঁচ শতাধিক পর্যটক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পুরিহলা চুগ এলাকায় দুপুক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ২০০ রাউন্ড গুলিবিনিময় হয়। এর ফলে সেখানের পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়ি। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বুধবার নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের পুরিহলা চুগ (গলাকাটা পাহাড়) এলাকার গহীন বনাঞ্চলে বিবদমান দুই পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মধ্য মঙ্গলবার দিনভর থেমে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, সাজেক ও মাচালংয়ের ৭নং ওয়ার্ডের শিপপাড়া নামক এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর কারণে বিকেলে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছেন।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সাজেক ইউনিয়নের পুরিহলা চুগ এলাকায় গভীর জঙ্গলে গুলিবিনিময় হয়েছে বলে শুনেছি। তবে মারা যাওয়ার খবর জানি না।

রাঙামটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গুলিবিনিময়ের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আছেন, তাদের নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, প্রায় ২০০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে ও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পর্যটকদের নিরুৎসাহিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না