মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব,কোন ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না : প্রণয় ভার্মা
ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব,কোন ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না : প্রণয় ভার্মা
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে বৈঠক করে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা।
বেলা ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। ২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কবহুমুখী এবং বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।
প্রণয় ভার্মা বলেন, আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে।
আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। ’
তিনি আরও বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্যে দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে।
যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।




ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: 