শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড »
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ, অনলাইন ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। এরই অংশ হিসেবে হিসেবে জমকালো আয়োজনে বিপিএলের একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই জড়িত বলে আগে থেকে শোনা যাচ্ছিল। এবার জানা গেল, বিপিএলের থিম সংয়েও তিনি কয়েকটি লাইন লিখেছেন। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলইডি স্ক্রিন আর জমকালো আলোর খেলার মাঝে প্রকাশ করা হয় বিপিএলের থিম সং।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবাক করা তথ্য দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’

‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’

ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন। বড় আয়োজনে প্লেয়ার্স ড্রাফট, মাস্কট উন্মোচনের পর এবার থিম সং প্রকাশের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘বিসিবি সেটাকে (পূর্ব ঘোষণা) সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলকে আমরা নতুনভাবে সাজাতে চাই।’
বিসিবির এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নানা প্রতীকি ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। পরে ‘আবার এলো বিপিএল’ শিরোনামে থিম সং প্রকাশ করে আগত অতিথিদের সামনে। এবারের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানে নৃত্য ‍ও মডেলিং করেছেন রিদি শেখ।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী