শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইউক্রেন যুদ্ধ ঘিরে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: লাভরভ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইউক্রেন যুদ্ধ ঘিরে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: লাভরভ
৪২৩ বার পঠিত
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধ ঘিরে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: লাভরভ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ না হয়, তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই সম্প্রতি ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

নভেম্বরে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে ‘ওরেশনিক’ নামের নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছিলেন, প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে এমন অন্যান্য ক্ষেপণাস্ত্র কাজে লাগাবেন তিনি।লাভরভের সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়। সেখানে তিনি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বলেন, ‘কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ার যে কৌশলগত পরাজয়ের কথা বলছে, তা কোনোভাবেই আমরা সফল হতে দেব না।’

সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (পশ্চিমা) কোনো দেশ, অঞ্চল, মহাদেশনির্বিশেষে পুরো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই করে। আর আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থে।’২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে পশ্চিমারা রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন লাভরভ। সে সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ইউক্রেন পরিস্থিতির অবনতি হয়, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দিয়েছে রাশিয়া।



এ পাতার আরও খবর

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা