শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
৪৬৮ বার পঠিত
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছেছে লাল-সবুজের যুবারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন পেসার মারুফ মৃধা। দলীয় ২ রানের মাথায় ওপেনার উসমান খান ও তার পরের ওভারে শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করেন। এরপর আর কেউই বড় ইনিংস গড়তে পারেনি। ফারহান ইউসুফের ৩২ রানের ইনিংস ছাড়া ব্যাটিং অর্ডার ছিল ধসে পড়া দেয়ালের মতো।

পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়। ইকবাল হোসেন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন, আর মারুফ মৃধা শিকার করেন ২৩ রানে ২ উইকেট।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হন, আর জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে বিদায় নেন। দলীয় স্কোর তখন মাত্র ২৮।

তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম চাপ সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। শিহাব জেমসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। শিহাব ২৮ রানে আউট হলেও তামিম ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। বাংলাদেশ মাত্র ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

অন্য সেমিফাইনালে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প