শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আরএসএসের
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আরএসএসের
২৪৬ বার পঠিত
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আরএসএসের

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। ভারতের দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুধীসমাজের সদস্যরা এতে অংশ নেবেন বলে আরএসএসের একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। পিটিআইয়ের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আরএসএসের দিল্লি ইউনিটের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-ইনচার্জ রাজনীশ জিন্দাল জানান, ‘দিল্লির সুধীসমাজ’ ব্যানারে এই মিছিলটি আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

জিন্দাল বলেন, ‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের ঘটনায় গোটা দেশ (ভারতের জনগণ) ক্ষুব্ধ ও ক্ষোভে ফেটে পড়েছে। আমরা ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে একটি প্রতিবাদ মিছিল করব এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলব।’

দিল্লির দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন জানিয়ে জিন্দাল বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেব। পাশাপাশি জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবিসহ সব আন্তর্জাতিক সংগঠনে এই স্মারকলিপি পাঠানো হবে।

আমরা তাদের কাছে আহ্বান জানাব, তারা বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করুক।’
এ ছাড়া প্রতিবাদ মিছিলের আগের দিন সোমবার (৯ ডিসেম্বর) দিল্লির প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও আরএসএসের কর্মকর্তা জানান।

আয়োজকরা একটি বিবৃতিতে বলেছেন, এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য ‘জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের’ মনোযোগ আকর্ষণ করা এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘সহিংসতা ও নিপীড়নের’ বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ দাবি করা।

সংবাদ সম্মেলনে ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার বীণা সিক্রি ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক মহাপরিচালক রাজীব জৈন বাংলাদেশে ‘মানবাধিকার পরিস্থিতির অবনতি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বীণা সিক্রি বলেন, ‘এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি।’ পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশে সরকারি চাকরিতে থাকা অনেক হিন্দুকে ‘জোরপূর্বক’ পদত্যাগে বাধ্য করা হয়েছে।
অন্যদিকে আইবির সাবেক প্রধান ও ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সাবেক সদস্য রাজীব জৈন বলেন, “বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারগুলোর একটি ‘প্রকাশ্য লঙ্ঘন’ হচ্ছে এবং দেশটির অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা দিতে ‘অক্ষম’।”



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না