শিরোনাম:
●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছুটির দিনে | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তুরাগের তীরে তাবলীগপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান, যেকোনো সময় সংঘর্ষ
প্রথম পাতা » ছুটির দিনে | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তুরাগের তীরে তাবলীগপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান, যেকোনো সময় সংঘর্ষ
৪৩৫ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরাগের তীরে তাবলীগপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান, যেকোনো সময় সংঘর্ষ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: টঙ্গীর তুরাগ নদীর দুই তীরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন শূরায়ে নেজাম (মাওলানা জুবায়েরপন্থী) ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। গতকাল জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থী ৫ জন আহত ও মামলার ঘটনায় আজ সেখানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।

জানা গেছে, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিনের জোড় ইজতেমা পালন করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।

এরপর ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় ইজতেমা পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। তবে জুবায়েরপন্থীরা ময়দান না ছাড়ায় সাদপন্থীরা ময়দানে আসতে পারছেন না।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাদপন্থীরা ইজতেমা মাঠের পশ্চিম অংশে যান। এ সময় তাদের বাধা দেন জুবায়েরপন্থীরা।

ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চাইতে টঙ্গী পূর্ব থানায় যান। পরে পুলিশের সহায়তায় সাদপন্থীরা ময়দানের দিকে রওনা দেন। এ সময় জুবায়েরপন্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেইট এলাকায় সাদপন্থীদের মাইক্রোবাসে ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন আহত হন।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত করে মামলা হয়। এই মামলার প্রতিবাদে বাদ জুমা জিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন জুবায়ের পন্থীরা। বর্তমানে তুরাগ নদীর দুই তীরে দুইপক্ষ অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে।
এ বিষয়ে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানায়, গতকাল বৃহস্পতিবার জুবায়ের পন্থীদের হামলায় আমাদের ৫ জন সাথী আহত হয়েছেন। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
শূরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থীদের মিথ্যা মামলা প্রতিবাদে আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের দেওয়া একটি মামলা হয়েছে। শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

গতকাল বৃহস্পতিবার টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান এলাকায় হামলা চালিয়ে সাদপন্থীদের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠে মাওলানা জুবায়ের অনুসারীর বিরুদ্ধে এ ঘটনায় সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫২), মাওলানা আতাউর (৫৪) রেজা আরিফ(৫৫), প্রকৌশলী মহিবুল্লাহ্(৬০), হাজী মনির(৫৫), সহ বেশ কয়েকজন আহত হন।। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নিয়ে প্রায় ঘণ্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে। জুবায়ের অনুসারীরা বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয় পরে পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যায়।

২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার উপলক্ষে বিবদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। ইতোমধ্যে শূরায়ে নেজাম তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থীদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়ের পন্থীরা ময়দান না ছাড়ায় সাদপন্থীরা ময়দানে আসতে পারছে না।



এ পাতার আরও খবর

কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি? রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস