শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » সিরিয়ায় হামলা বন্ধ করুন, ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিব
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » সিরিয়ায় হামলা বন্ধ করুন, ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিব
২৯৪ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিয়ায় হামলা বন্ধ করুন, ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর, দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সিরিয়ায় গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) থেকে শুরু করে বুধবার (১২ ডিসেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায় পায় ৫ শতাধিক হামলা চালায় ইসরাইল। এছাড়া সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোনে ১৯৭৪ সালের চুক্তি ভেঙে সেনা মোতায়েন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এসব হামলা এবং সেনা মোতায়েন সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, ইরান, মিশর, তুরস্কসহ অনেক দেশ। এবার ইসরাইলকে সিরিয়া হামলা বন্ধ করতে বলেছেন জাতিসংঘ মহাসচিব।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টে সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এ চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেন। এ চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জোন অসামরিক এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে।

সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

উল্লেখ্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে উদ্দেশ্য করা হয়েছে।

এছাড়া সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালায় ইসরায়েল। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না