শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইসিবির নিষেধাজ্ঞায় সাকিব
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইসিবির নিষেধাজ্ঞায় সাকিব
৬৭৯ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিবির নিষেধাজ্ঞায় সাকিব

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আয়োজিত প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হলে তা অবৈধ বলে প্রমাণিত হয়। সাকিবের বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।

এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট দেওয়ায় সাকিবকে দিতে হয় পরীক্ষা। যে পরীক্ষায় বাঁহাতি টাইগার অলরাউন্ডার পাস করতে পারেননি।

যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৫ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন। পুনঃ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।

কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি। এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায়, সেখানে খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট।

সম্প্রতি সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নানা বিতর্কে জর্জরিত। বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় থাকার পর থেকে তাকে ঘিরে বিতর্ক চলছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারসহ অবস্থান করছেন সাকিব। অক্টোবরে মিরপুরে সম্ভাব্য বিদায়ী টেস্টেও অংশ নেননি তিনি। ইসিবির এই সিদ্ধান্ত সাকিবের ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না