শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু
৪০৮ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী মোডেম পার্টির প্রবীণ নেতা ও দীর্ঘদিনের মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ম্যাক্রোঁর শাসনামলে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বায়রু। খবর রয়টার্সের

মূলত, গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এতে আধুনিক ফ্রান্সের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কম শাসনামল তার।

বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করায় বিরোধী দলগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে।

ফ্রান্সের ডানপন্থি দল জাতীয় র‍্যালি (আরএন) এবং বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) একযোগে এই বাজেটের বিরোধিতা করেছে। আরএন নেতা মেরিন লে পেন বাজেটটিকে ‘ফরাসিদের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন।

এদিকে বিরোধীরা ম্যাক্রোর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই এ অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে।

অন্যদিকে, ম্যাক্রোঁ আশা করবেন বায়রু অন্তত জুলাই পর্যন্ত অনাস্থা ভোট রোধ করতে পারবেন, যখন ফ্রান্স একটি নতুন সংসদীয় নির্বাচন করতে সক্ষম হবে, তবে প্রেসিডেন্ট হিসেবে তার নিজের ভবিষ্যত অনিবার্যভাবে প্রশ্নবিদ্ধ হবে যদি সরকার আবার পতন হয়।

ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) পার্টির প্রতিষ্ঠাতা বায়রু, দলটি ২০১৭ সাল থেকে ম্যাক্রোঁর ক্ষমতাসীন জোটের একটি অংশ ছিল।

২০১৭ সালে বায়রুকে ফ্রান্সের বিচার মন্ত্রী নিযুক্ত করেছিলেন ম্যাক্রোঁ। কিন্তু বায়রু তার দলের সংসদীয় সহকারীদের কথিত প্রতারণামূলক কর্মসংস্থানের তদন্তের মধ্যে মাত্র কয়েক সপ্তাহ পরে পদত্যাগ করেছিলেন। এ বছর তিনি সেই অভিযোগ থেকে খালাস পেয়েছেন।

বায়রু ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউ-এর মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন তিন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না