শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: ভ্লাদিমির পুতিন
আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: ভ্লাদিমির পুতিন
বিবিসি২৪নিউহ,আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয়- এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া। মূলত রাশিয়ার সহায়তা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে। এরপর রাশিয়ায় পালিয়ে যান আসাদ।
বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।
এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে।কাউন্সিল অন ফরেন রিলেশনসে এক অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেন, প্রশ্ন হচ্ছে, সিরিয়ার জনগণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো একনায়ক ও বাইরের কোনো শক্তি ও এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায় দ্বারা শাসিত না হওয়ার সুযোগ গ্রহণ করবে কি না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের দিকেও ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে বিদ্রোহীদের বাইরের বিশ্বের সঙ্গে জড়িত হওয়ার ও দেশকে বিচ্ছিন্ন করতে পারে এমন পদক্ষেপ না নেওয়ার পদক্ষেপ নেওয়ার ইজ্ঞিত দেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 