শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি, দেশ পুরোপুরি সংস্কার : আসিফ মাহমুদ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি, দেশ পুরোপুরি সংস্কার : আসিফ মাহমুদ
৪২৮ বার পঠিত
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি, দেশ পুরোপুরি সংস্কার : আসিফ মাহমুদ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহিদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহিদ ও আহতদের পরিবারগুলোও সংস্কারের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা জমা দেবেন, তারপরে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।

উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।

‘শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবণ নির্মাণে গুরুত্ব আরোপ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।’

বিগত সরকারের সময় যেসব জেলাগুলোতে উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাগুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও কিছু দীর্ঘ মেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্বর্তী সরকার। যাতে করে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব।

এই উপদেষ্টা আরও বলেন, এছাড়াও ক্যাটাগরি পুরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্য কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প