শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়, ভারতে ৭ দিনের শোক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়, ভারতে ৭ দিনের শোক
৩৮১ বার পঠিত
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়, ভারতে ৭ দিনের শোক

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সেই সঙ্গে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক সরকারপ্রধানের মৃত্যুতে বাতিল করা হয়েছে শুক্রবারের সরকারি সব কর্মসূচি।

এনডিটিভি লিখেছে, জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আর শোকের দিনগুলোতে কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না।

কংগ্রেসের তরফে আগামী সাত দিনের জন্য দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ দলের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এ সময়ে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে।

বৃহস্পতিবার নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো কংগ্রেসের বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর।

রয়টার্স লিখেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রী এদিন বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মনোমহন সিংহের কফিন রাখা হয়েছে দিল্লির মতিলাল নেহেরু মার্গে তার বাড়িতে। শুক্রবার সেখানে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।

শনিবার তার শেষকৃত্য হতে পারে জানিয়ে ইনডিয়া টিভি লিখেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে।

ভারতের উদার অর্থনীতির ‘স্থপতি’ হিসেবে বিবেচনা করা হয় শিখদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া মনমোহন সিংকে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের আগে অর্থমন্ত্রী ছিলেন ১৯৩২ সালে পাঞ্জাবের এক প্রত্যন্ত অঞ্চল জন্মগ্রহণকারী কেমব্রিজ ও অক্সফোর্ডের ডিগ্রিধারী এই অর্থনীতিবিদ।

জওহরলাল নেহরুর পর মনমোহন সিং ছিলেন প্রথম ব্যক্তি, যিনি প্রথমবার দায়িত্ব পালনের পর পুনর্নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া শিখদের মধ্যেও মনমোহন ছিলেন প্রথম রাজনীতিক, যিনি ভারতের সরকারপ্রধানের পদে বসেছিলেন।

১৯৮৪ সালের দাঙ্গায় প্রায় তিন হাজার শিখকে হত্যার ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন মনমোহন।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে।

অনেকেই মনে করেন, এসব দুর্নীতির কারণেই তার দল কংগ্রেস ২০১৪ সালের নির্বাচনে বড় ব্যবধানে হেরে যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোটের কাছে।

মনমোহনের সিংয়ের জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর; অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের প্রত্যন্ত গ্রামে।

প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মনমোহন স্নাতকোত্তর করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। পরে অক্সফোর্ড থেকে পিএইচডি করেন।

তার মেয়ে দামান সিং একটি বইয়ে লিখেছেন, কেমব্রিজে লেখাপড়ার সময়ও অর্থ সংকটে ভুগেছেন মনমোহন সিং।

“তার টিউশন ফি ও থাকা-খাওয়ার খরচ ছিল বছরে ৬০০ পাউন্ড। কিন্তু পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি হিসেবে পেতেন ১৬০ পাউন্ড। বাকি খরচ তাকে তার বাবার কাছ থেকে নিতে হত। খুব সতর্কতার সঙ্গে মিতব্যয়ী জীবনযাপন করতেন তিনি।”



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না