শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
৪২৫ বার পঠিত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার তিন দিন পর মুখ খুললেন তিনি। আজ শনিবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুল করে বিমানটি ভূপাতিত হয়েছে। এজন্য ক্ষমাও চেয়েছেন পুতিন।

বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ঘটনার সময় গ্রোজনি, মোজদোক ও ভ্লাদিকাভাকাজে ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই হামলা প্রতিহত করছিল।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনাটি নিয়ে রাশিয়াকে অবশ্যই ‘বিভ্রান্তি ছড়ানো’ বন্ধ করতে হবে।

বিবিসি বলছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আগুনের কবলে পড়ে বিমানটি।

এরপর সেটি চেচনিয়ায় অবতরণের চেষ্টা করেছিল। তবে এটিকে কাস্পিয়ান সাগরের ওপারে ঘুরতে বাধ্য করা হয়।
গত বুধবার বড়দিনে আজারবাইজান এয়ারলাইনসের ওই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে এটি কাজাখস্তানের আকতাউয়ের কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়।

আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট (জে২-৮২৪৩) বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে নির্ধারিত রুট থেকে কয়েক শ মাইল দূরে কাস্পিয়ান সাগরের বিপরীত তীরে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের যে এলাকা অতিক্রম করে এসেছিল সেখানে ইউক্রেনের ড্রোন হামলা এড়াতে বেশ কয়েকবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে মস্কো।

এ পর্যন্ত আজারবাইজানের বিমানে থাকা ৬৭ জন যাত্রী ও ক্রুদের মধ্যে ৩৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন রুশ নাগরিক ছিলেন। বিমানটি থেকে বেঁচে ফিরেছেন ২৯ জন।

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দ্বারা বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘটনার তদন্তসংশ্লিষ্ট আজারবাইজানের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না