শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার গুলিতেই যাত্রীবাহী বিমান ভুপাতিত : আজারবাইজানের প্রেসিডেন্ট
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার গুলিতেই যাত্রীবাহী বিমান ভুপাতিত : আজারবাইজানের প্রেসিডেন্ট
৫৩৫ বার পঠিত
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার গুলিতেই যাত্রীবাহী বিমান ভুপাতিত : আজারবাইজানের প্রেসিডেন্ট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া গুলি করে ভুপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃত বলেছেন তিনি। তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হন।

এর একদিন পর আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ভেবে সেখানে আঘাত করে।

রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আলিয়েভ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতে ভুপাতিত হয়। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এমনটি করা হয়েছে।

আলিয়েভ বলেন, কাজাখস্তানে বুধবার বিধ্বস্ত হওয়া বিমানটিতে রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয় এবং বিমানটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলের মাধ্যমে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

আলিয়েভ রাশিয়াকে কয়েকদিন ধরে এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, এবং তিনি বলেছেন যে রুশ কর্মকর্তাদের দ্বারা উপস্থাপিত ঘটনার বিভিন্ন ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, প্রথম তিন দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনিনি।

এদিকে গত শনিবার বিমান বিধ্বস্তের ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয়। তবে শুরুতে এসব অভিযোগের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল রুশ কর্তৃপক্ষ।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না