শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
৬৫২ বার পঠিত
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের গুরুত্বপূর্ণ সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির উরস চলাকালীন আজমির শরীফ দরগায় আনুষ্ঠানিকভাবে ‘চাদর’ পাঠালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত সম্প্রদায়ের মধ্যে ‘ঐক্য ও শ্রদ্ধার প্রতীক’ হিসাবে ২০১৪ সাল থেকে দরগায় চাঁদর পাঠিয়ে আসছেন মোদি।এনডিটিভি জানিয়েছে, আজমির দরগাহর উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশীন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরুদ্দিন চিশতি মোদির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি ‘সংহতি, উন্নয়ন, বিশ্বাস এবং সকলের প্রতি শ্রদ্ধা’ আদর্শের প্রতি মোদির প্রতিশ্রুতি তুলে ধরেন।সৈয়দ নাসিরুদ্দিন চিশতী বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য দেশের প্রতিটি প্রধানমন্ত্রী সমুন্নত রেখেছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদি ধারাবাহিকভাবে ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন হিসাবে চাদর পাঠিয়েছেন। এটি সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সুফি সাধকদের সম্মান জানানোর ভারতের গভীর সংস্কৃতিকে প্রতিফলিত করে।শনিবার (৪ জানুয়ারি) মোদির চাদর তুলে দেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক উরস উদযাপনের সময় এটি তুলে দেওয়া হয়।

জাতি-ধর্ম নির্বিশেষে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ভক্ত আজমির শরীফ দরগা ভ্রমণ করেন।সৈয়দ নাসিরুদ্দিন চিশতি বলেন, যারা ধর্মের নামে বিভেদের বীজ বপন করতে চায়, তাদের কাছে এটি একটি স্পষ্ট বার্তা। এটি আমাদের মিলিত ঐতিহ্য এবং সম্মিলিত সম্প্রীতির পুনঃনিশ্চয়তা।

এদিকে হিন্দুসেনা নামের ভারতের একটি সংগঠন দাবি করেছে, আজমীর শরীফের দরগার জায়গায় একটি শিব মন্দির রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এমন আবহে মোদির এবারের চাদর পাঠানো যথেষ্ট তাৎপর্যপূণ বলে মনে করছে দেশটির রাজনৈতিক মহল।

মামলাকারী হিন্দুসেনার প্রধান বিষ্ণু গুপ্ত আলাদা করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আজমির শরীফের বার্ষিক উরসে চাদর না পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু মোদি সেই অনুরোধে কান না দিয়ে প্রতি বছরের মতো এবারও দরগায় চাদর পাঠালেন।



এ পাতার আরও খবর

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী