শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাদের শরীরে এই ভাইরাস শনাক্ত করে।
আইইডিসিআর জানায়, পাঁচজনের শরীরে এই ভাইরাস পাওয়া যায়। আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর ছিল না। সবাই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস পাওয়া যায়। ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্তদের শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়াসহ বিভিন্ন লক্ষণ দেখা যায়। এটি নিউমোনিয়া বা এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) সৃষ্টি করতে পারে।’
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে নতুন রোগ সৃষ্টিকারী জীবাণুর ওপর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। ১৯৫০ সালে বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত করা হয়। শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব বেশি দেখা যায়।




বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় বসছেন পুতিন- ডোনাল্ড ট্রাম্প 