শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ছাত্র-জনতার আন্দোলনে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ছাত্র-জনতার আন্দোলনে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
৩৬৩ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র-জনতার আন্দোলনে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করেছেন। রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙের পড়ার ভয়াবহ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ-আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করলেন।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুচেভিচ বলেন, পরিস্থিতি যেন আরও জটিল না হয়ে ওঠে এবং দেশে যেন আর উত্তেজনা না বাড়ে, সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে এক রেল স্টেশনের কংক্রিটের ছাদ ভেঙে পড়লে অন্তত ১৫ জনের প্রাণ যায়। এর জেরে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে।

তখন থেকে হাজার হাজার মানুষ রাস্তায় অবস্থান নেন। তারা ছাদ ভেঙে পড়ার জবাবদিহিতা দাবি করেন।

স্টেশনের নির্মাণ ও সংস্কার প্রকল্পে দুর্নীতি ও দেখভালের অভাব ছিল, এমন অভিযোগ এনে তারা বিক্ষোভে নামেন।
নোভি সাদের ওই স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় জড়িত থাকার দায়ে সাবেক পরিবহনমন্ত্রী গোরান ভেসিকসহ কয়েক ডজন লোক অভিযুক্ত হয়েছেন। পরিবহনমন্ত্রী ওই ঘটনার পরপরই পদত্যাগ করেন।

সার্বিয়ার সাম্প্রতিক এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দেন। তারা প্রতিদিন ট্রাফিক বন্ধ রাখেন এবং বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দেন। গত ডিসেম্বরে প্রায় এক লাখ নাগরিক বেলগ্রেডের এক বিক্ষোভে অংশ নেন।

গত শুক্রবার সাধারণ ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে বহু সার্বিয়ান কাজ থেকে বিরত ছিলেন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সবচেয়ে ব্যস্ত সড়কে ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে সরকারপন্থী সমর্থক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষে এক নারী শিক্ষার্থী আহত হন। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।

পরে সন্ধ্যায় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেন, তিনি আন্দোলনে নানা ঘটনায় অভিযুক্ত ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমা করবেন। সরকারে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন, মন্ত্রিপরিষদের অর্ধেকেরও বেশি সদস্যকে সরিয়ে দেওয়া হবে।

মিলোশ ভুচেভিচ সার্বিয়ার ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির নেতা। এক বছরেরও কম সময় ধরে তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি এর আগে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি নোভি সাদ শহরের মেয়রের দায়িত্ব পালন করেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না