শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে আলোচনা ইসরায়েল ও হামাস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে আলোচনা ইসরায়েল ও হামাস
৪০৮ বার পঠিত
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে আলোচনা ইসরায়েল ও হামাস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে রয়েছেন; সফরে প্রাধান্য পাওয়া বিষয়গুলোর মধ্যে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি অন্যতম।

গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে সৌদি আরব ও অন্যান্য আরব দেশের বিরোধিতার আবহেই রুবিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন।

ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনিরা প্রতিবেশী দেশগুলিতে সরে যাবে এবং যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে এই ভূখণ্ডের পুনরায় উন্নয়ন ঘটাবে।

ট্রাম্পের আশা, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হোক, তবে এই ধরনের পরিকল্পনা সেই আশাকে নির্মূল করে দেবে বলেই ধারণা; সৌদির কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত না হলে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না।

গাজায় ইসরায়েলের যুদ্ধ-পরিকল্পনাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র; রবিবার রুবিও বলেছেন, হামাসকে “নিশ্চিহ্ন করতেই হবে” এবং “সামরিক বা প্রশাসনিক শক্তি হিসেবে তারা (হামাস) থাকতে পারবে না।”

দুই সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্ব সমাপ্ত হতে চলেছে; জেরুজালেমে অবস্থানকালে রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, “যতদিন (হামাস) সহিংসতা ব্যবহার করে এমন একটা বাহিনী হিসেবে থাকবে যারা সরকার চালাতে পারে, শাসন করতে পারে বা হুমকি দিতে পারে, ততদিন শান্তি অসম্ভব।”

ট্রাম্পের প্রতিধ্বনি করে ইসরায়েলি নেতা বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় (যা যুদ্ধের সূত্রপাত ঘটায়) অপহৃত বাকি কয়েক ডজন জিম্মিকে হামাস মুক্তি না দিলে “জাহান্নামের দরজা খুলে যাবে।”

যুক্তরাষ্ট্রের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হামাস প্রায় ৪০০ ফিলিস্তিনি বন্দির (ইসরায়েল কারাগারে বন্দি ছিল এরা) বিনিময়ে শনিবার তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে, সন্ত্রাসী হামলা চালিয়ে অপহরণ করা কয়েক ডজন জিম্মিকে এখনও আটকে রেখেছে হামাস জঙ্গিরা। ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় ১২০০ জন নিহত হয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না