শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়
৮৬৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগই একপেশে হয়ে যাচ্ছিল। ওয়ানডে খেলার আবেদন এমনিতেই পড়তির দিকে, সে দিক বিচার করলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের ক্রিকেটের আকর্ষণ বাড়াতে খুব একটা ভূমিকা রাখতে পারছিল না। তবে আফগানিস্তান এবং ইংল্যান্ড অবশেষে সে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা উপহার দিয়েছে এক মহাকাব্যিক দ্বৈরথ, যাতে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। ইংলিশদের ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেই জয় তুলে নিয়েছে তারা।

আফগানদের এই রূপকথার মতো জয়ের চিত্রনাট্য প্রথম ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিখেছিলেন ইবরাহিম জাদরান। তার ১৪৬ বলে এক ডজন চার ও আধ ডজন ছক্কায় খেলা ১৭৭ রানের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়ে যায় দলটির। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে আফগানদের ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পেতে সাহায্য করেন তিনি।

জবাব দিতে নেমে ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জো রুট। ১১১ বলে ১১ চার এবং ১ ছক্কায় ১২০ রান আসে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটারের ব্যাটে। কিন্তু ৩২৬ রান তাড়া করতে নেমে শুধু রুট ইংল্যান্ডের আর কোনো ব্যাটার বলার মতো ইনিংস খেলতে পারেননি।

বিশেষ করে আজমতউল্লাহ ওমরজাইয়ের মিডিয়াম পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটার। ৫৮ রানে ৫ উইকেট তুলে ইংলিশদের খাদের কিনারায় ঠেলে দেন তিনি।

ফলাফল তীরে গিয়েও তরী ডুবেছে ইংল্যান্ডের। ৩২৬ রান তাড়া করতে গিয়ে ৩১৭ রানেই সব উইকেট খুইয়েছে দলটি। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কারণ সমান তিনটি করে পয়েন্ট ঝুলিতে পুরে এখন গ্রুপ বি’র শীর্ষ দুটি স্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও ওই দুই দলকে ছোঁয়া হবে না ইংলিশদের। আর আজ অভাবনীয় জয়ের দেখা পাওয়া আফগানরা দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে এখনো ভালোভাবেই টিকে আছে সেমির দৌড়ে। তাদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প