শিরোনাম:
●   বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম ●   ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ●   নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি ●   মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট ●   প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব ●   সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ●   মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ●   সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত ●   সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি ●   হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া খালাস
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া খালাস
৬২২ বার পঠিত
সোমবার, ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া খালাস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল থাকলো।

গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ রায়ের বিরুদ্ধে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলেন।

২০১৮ সালের অক্টোবরে বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ডও চূড়ান্তভাবে বাতিল হলো।



আর্কাইভ

বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় বসছেন পুতিন- ডোনাল্ড ট্রাম্প