শিরোনাম:
●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার ●   সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬ ●   ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ●   শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | সাহিত্য ও সংস্কৃতি » এবার অস্কার পুরস্কার পেলেন যারা!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | সাহিত্য ও সংস্কৃতি » এবার অস্কার পুরস্কার পেলেন যারা!
৯৭৩ বার পঠিত
সোমবার, ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার অস্কার পুরস্কার পেলেন যারা!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’।

৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি গভীর আবেগ প্রকাশ করেন এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানান।

দ্বিতীয়বারের মতো সেরা চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’ ছবিতে তার অনবদ্য গল্প বলার দক্ষতা এবং চমৎকার সম্পাদনার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়েছেন ডেনিস ভিলেনিউভ।

‘এমিলিয়া পেরেজ’ ছবির জনপ্রিয় গান ‘এল মাল’ এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন।

৯৭তম অস্কার আসরে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের।



আর্কাইভ

সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে