বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গঙ্গার পানিবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা শুরু
গঙ্গার পানিবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা শুরু
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: বৃহস্পতিবারের বৈঠকে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা কম জল পাওয়ার কারণে কী কী সমস্যা হয় তা নিয়ে আলোচনা করেন। শুক্রবারও বৈঠক হবে।
মঙ্গলবার ফারাক্কায় জল পরিমাপের পরিমাপের পর বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বৈঠকে বসে ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধিদল।
এই বৈঠকে গঙ্গার জলবন্টন চুক্তি অনুযায়ী জল ভাগাভাগি নিয়ে কথা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডাব্লিউকে জানিয়েছিলেন জল বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে তিনি এও জানান, “এবছর জল প্রবাহ কম থাকার জন্য কম জল পাচ্ছে দুই দেশ।”
বৃহস্পতিবার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা কম জল পাওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন। জল কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেচের সমস্যা হয়। জীববৈচিত্রের সমস্যা হয়। সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেগুলো আলোচনায় জানানো হয়।
জলপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। জল কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে সূত্রে খবর।
বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসার শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনেরাল ম্যানেজার আর ডি দেশপান্ডে-সহ অন্যান্যরা। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান, মোহাম্মদ সামসোজ্জাহান সহ অন্যান্যরা।
আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক। এই বৈঠকে দুই দেশেরই আরও কয়েকজন প্রতিনিধির যোগ দেয়ার কথা। জলবন্টনের পর ৭ মার্চের বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 