শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

BBC24 News
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জেলেনস্কি ও ট্রাম্প একই সঙ্গে সৌদি সফরের, কারণ কী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জেলেনস্কি ও ট্রাম্প একই সঙ্গে সৌদি সফরের, কারণ কী
৩১৮ বার পঠিত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলেনস্কি ও ট্রাম্প একই সঙ্গে সৌদি সফরের, কারণ কী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার সৌদি আরব সফরে যাবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তিনি সৌদি আরব সফর করবেন। আগামী মাসে সফরটি হতে পারে।

জেলেনস্কি ও ট্রাম্প গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি আগামী সোমবার দেশটিতে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জেলেনস্কি সৌদি সফরে যাচ্ছেন।ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে, সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে।’

জেলেনস্কি আরও লিখেছেন, এরপর তাঁর সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরবে থেকে যাবেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন।

তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করছেন। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যেতে পারেন। আগামী মাসের মাঝামাঝি সফরটি হতে পারে। এ সফরের মূল উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রে সৌদির এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগসংক্রান্ত একটি চুক্তি করা।

প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প ২০১৭ সালে তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর এ সফরে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। এ কথাও গতকাল উল্লেখ করেন ট্রাম্প।



আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি