শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ভারত
২৭৭ বার পঠিত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ভারত

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটি বিশেষভাবে উদ্বিগ্ন।

শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ সময় হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন তিনি।

জয়সোয়াল বলেন, ‘আমরা বারবার বলেছি যে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।’

গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ২,৩৭৪টি ঘটনার কথা উল্লেখ করেছেন জয়সোয়াল। তবে পুলিশ এর মধ্যে ১,২৫৪টি ঘটনা তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে, ঘটনাগুলোর ৯৮ শতাংশই ‘রাজনৈতিক কারণে’ সংঘটিত হয়েছে।

ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে মাথা না ঘামিয়ে বরং সুবিচার নিশ্চিতের প্রতি জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এ ধরনের বিভাজন না করে হত্যা, ভাঙচুর, সংঘর্ষের মতো অপরাধের জন্য বাংলাদেশ দায়ী ব্যক্তিদের তদন্তসাপেক্ষে বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’

বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জয়সোয়ালকে। তবে সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এই মুখপাত্র বলেন, ‘আমরা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প