শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাদের জরুরি তহবিল চাইলো ডব্লিউএফপি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাদের জরুরি তহবিল চাইলো ডব্লিউএফপি
৩২৫ বার পঠিত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের জরুরি তহবিল চাইলো ডব্লিউএফপি

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা ঝুঁকির মধ্যে পড়েছে। এজন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে তাদের জরুরি কার্যক্রমের জন্য চরম তহবিল ঘাটতির বিষয়ে সতর্ক করেছে।

জরুরি নতুন তহবিল ছাড়, মাসিক রেশন অর্ধেক করে জনপ্রতি ৬ মার্কিন ডলার করতে হবে, যা সাড়ে ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে আনতে হবে। এই ঘটনা এমন এক সময় হচ্ছে যখন শরণার্থীরা রমজানের ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। সমস্ত রোহিঙ্গা ভাউচার পায় যা ক্যাম্পে নির্ধারিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাদের পছন্দের খাবারের জন্য বিক্রি করা হয়। পূর্ণ রেশন বজায় রাখার জন্য, ডব্লিউএফপি’র এপ্রিল মাসের জন্য জরুরিভাবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫ সালের শেষ নাগাদ ৮১ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

“রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী সংকটগুলোর মধ্যে একটি,” বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন। “বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা তাদের বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য সহায়তায় যেকোনও হ্রাস তাদের আরও ক্ষুধার মধ্যে ঠেলে দেবে এবং কেবল বেঁচে থাকার জন্য তাদের মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য করবে।”

সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ১,০০,০০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার জন্য রোহিঙ্গাদের ক্রমাগত আগমন ইতোমধ্যেই অতিরিক্ত সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে।

সম্ভাব্য রেশন কাটছাঁট সম্পর্কে ডব্লিউএফপি এরই মধ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে যোগাযোগ শুরু করেছে। এটি পবিত্র রমজান মাসের সাথে মিলে যায় ।

স্ক্যাল্পেলি বলেন, “এখন আগের চেয়েও বেশি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো আমাদের প্রয়োজন। এই পরিবারগুলোর আর কোথাও যাওয়ার নেই, এবং ডব্লিউএফপির খাদ্য সহায়তা হলো বেঁচে থাকা এবং হতাশার মধ্যে পার্থক্য। এই সংকটকে আরও বাড়তে না দেওয়ার জন্য তাৎক্ষণিক সহায়তা জরুরিভাবে প্রয়োজন।”

২০২৩ সালে তীব্র তহবিল সংকটের কারণে ডব্লিউএফপি প্রতি মাসে জনপ্রতি রেশন ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে ৮ মার্কিন ডলারে নামিয়ে আনতে বাধ্য হয়, যার ফলে খাদ্যগ্রহণে তীব্র হ্রাস ঘটে এবং ২০১৭ সালের পর থেকে শিশুদের মধ্যে অপুষ্টির মাত্রা সবচেয়ে খারাপ হয়ে যায় যা ১৫ শতাংশেরও বেশি। পরে তহবিল পাওয়ার পর রেশন বৃদ্ধি করা হয়।

বিশ্বজুড়ে শরণার্থী জনগোষ্ঠী প্রায়শই সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যে থাকা সত্ত্বেও সাহায্যের ক্ষেত্রে প্রথম ঘাটতির সম্মুখীন হয়। তহবিলের ঘাটতি বৃদ্ধি এবং চাহিদা বৃদ্ধির সাথে সাথে রোহিঙ্গা এবং অন্যান্য অনেক সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য সম্পদের অভাব রয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প