শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা পুনর্গঠনে আরব প্রস্তাব সমর্থন মুসলিম ও ইউরোপীয় নেতাদের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা পুনর্গঠনে আরব প্রস্তাব সমর্থন মুসলিম ও ইউরোপীয় নেতাদের
৫২২ বার পঠিত
শনিবার, ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা পুনর্গঠনে আরব প্রস্তাব সমর্থন মুসলিম ও ইউরোপীয় নেতাদের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি প্রকাশিত গাজাবিষয়ক আরব পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে, যা ইসরায়েলের ১৫ মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর প্রস্তাব করা হয়েছে।

ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতিতে গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের আরব পরিকল্পনাকে সমর্থন করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিকল্পনা গাজা পুনর্গঠনের জন্য একটি বাস্তবসম্মত পথ দেখায় এবং যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনযাত্রার দ্রুত ও টেকসই উন্নতি ঘটবে।’

তারা আরো বলেন, হামাস ‘গাজার শাসনভার গ্রহণ করতে পারবে না এবং ইসরায়েলের জন্য আর হুমকি হতে পারবে না’ এবং চারটি দেশ ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা ও এর সংস্কার এজেন্ডার বাস্তবায়নকে সমর্থন করে’।

আরব পরিকল্পনার কাঠামো
এই পরিকল্পনাটি মিসর প্রণয়ন করে এবং এ মাসের শুরুতে কায়রোতে এক আরব লীগ সম্মেলনে আরব নেতারা এটি গ্রহণ করেছিলেন। এবার সৌদি আরবের জেদ্দায় শনিবার এক জরুরি বৈঠকে ৫৭ সদস্যের ওআইসি আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা গ্রহণ করে।

মুসলিমবিশ্বের প্রতিনিধিত্বকারী এই সংস্থা ‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থায়ন সংস্থাগুলোকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার’ আহ্বান জানিয়েছে।

আরব সমর্থিত এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে ‘যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’ এই এলাকার ‘উন্নয়ন’ করার প্রস্তাব দিয়েছেন, যা অনেকেই জাতিগত নিধনের পরিকল্পনা হিসেবে বিবেচনা করেছেন।

এই পরিকল্পনার তিনটি প্রধান ধাপ রয়েছে—অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, পুনর্গঠন ও শাসন। প্রথম ধাপ প্রায় ছয় মাস স্থায়ী হবে এবং পরবর্তী দুই ধাপ চার থেকে পাঁচ বছর ধরে বাস্তবায়ন করা হবে। এর লক্ষ্য হলো গাজার পুনর্গঠন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা
তবে আরব পরিকল্পনাটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।

ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী এই পরিকল্পনা ‘পর্যাপ্ত নয়’। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।
অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ তুলনামূলক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে এ পরিকল্পনাকে ‘মিসরীয়দের পক্ষ থেকে আন্তরিকতার প্রথম পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না