রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » জাতীয় | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদে সরকারি চাকরিজীবীদের অগ্রিম বেতন প্রদানের সিদ্ধান্ত
ঈদে সরকারি চাকরিজীবীদের অগ্রিম বেতন প্রদানের সিদ্ধান্ত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন অগ্রিম পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর উদযাপিত হবে।
এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদের মার্চ মাসের বেতন ভাতা অগ্রিম প্রদান করা হবে।
এছাড়া, অবসরপ্রাপ্ত পেনশনারদেরও ২৩ মার্চের মধ্যেই তাদের মাসিক ভাতা পরিশোধ করা হবে।
এই সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা ঈদের আগে প্রয়োজনীয় কেনাকাটা ও খরচ নির্বাহ করতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 