শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি
৪১০ বার পঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকারি গণমাধ্যম।

সৌদি সংবাদমাধ্যম আল-আকবারিয়া মঙ্গলবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলে জেদ্দায় মার্কিন-ইউক্রেনীয় আলোচনায় সফলতা এসেছে’।

বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।এতে বলা হয়েছে, ‘৯ ঘণ্টার মার্কিন-ইউক্রেনীয় আলোচনার পর ইউক্রেন ৩০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে এবং পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের পরিকল্পনাও রয়েছে’।

---যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘কিয়েভ যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে’।

এর আগে একইদিন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল সৌদি আরবের জেদ্দা শহরে সম্ভাব্য মস্কো-কিয়েভ শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বৈঠক শুরু করে।

আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই শান্তির জন্য কাজ করে যাচ্ছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাশিয়াকেই দায়ী করেন তিনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মস্কো শর্ত দিয়েছে যে, ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করে, তাহলে তারা শান্তি আলোচনায় বসতে রাজি। কিন্তু কিয়েভ এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখে আসছিল।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প