শনিবার, ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ট্রাম্পকে কড়া বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
ট্রাম্পকে কড়া বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তির হুমকি দিয়ে আসছেন। অটোয়ার রিডো হলের বাইরে জাতির উদ্দেশে প্রথম দেওয়া ভাষণে এই ধারণাকে প্রত্যাখান করে দেন কার্নি।
তিনি বলেন, আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।
আমেরিকার কাছ থেকে কানাডা সম্মান আশা করে উল্লেখ করে কার্নি বলেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে ‘একসঙ্গে কাজ করার’ উপায় খুঁজে বের করবে।
এক সপ্তাহেরও কম সময় আগে কার্নি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, সাবেক সরকারি হাউস নেতা কারিনা গোল্ড ও সাবেক সংসদ সদস্য ফ্রাঙ্ক বেলিসকে ৮৫ দশমিক ৯ শতাংশ ভোটে পরাজিত করেছেন।
এর আগে কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার এবং হাউস অফ কমন্সে তার কোনো আসন নেই। একজন প্রধানমন্ত্রী হিসেবে কানাডার ইতিহাসে এটি বিরল। তিনি কোনদিন রাজনীতিও করেননি।
এদিকে গতকালও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কানাডা অর্থনৈতিকভাবে আমেরিকার ৫১তম রাজ্য হলে দেশটির জন্য আরও ভালো হবে। এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এটা এক রকম পাগলামি ছাড়া আর কিছু নয়।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 