রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ধর্ষণ বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়
ধর্ষণ বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ধর্ষণ’ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রবিবার (১৭ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ধর্ষণ হলো ধর্ষণ, তা ৮ বছরের শিশু বা ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধেই সংঘটিত হোক না কেন। এমন জঘন্য অপরাধকে তার যথার্থ নামে অভিহিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনও নাগরিকের ওপর কোনও ধরনের সহিংসতা সহ্য করবে না।
এর আগে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ধর্ষণ’ শব্দটির বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানান তিনি।
গতকাল শনিবার (১৬ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।




জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ 