শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে নিষেধাজ্ঞা আরোপ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে নিষেধাজ্ঞা আরোপ
৪২২ বার পঠিত
রবিবার, ১৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে নিষেধাজ্ঞা আরোপ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জি-সেভেন গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

কানাডায় এই আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা বলেন, “আমরা রাশিয়াকে এতে সাড়া দিয়ে সমতার শর্তে অস্ত্র বিরতিতে সম্মত হতে এবং তা সম্পূর্নভাবে প্রয়োগ করতে আহ্বান জানিয়েছি। যদি এই অস্ত্র বিরতিতে সম্মত না হয় তা হলে রাশিয়াকে আরও মূল্য দিতে হবে যার মধ্যে রয়েছে আরও নিষেধাজ্ঞা আরোপ , তেলের মূল্যবৃদ্ধি বন্ধ করা আর ইউক্রেনকে আরও সহায়তা প্রদান এবং অন্যান্য উপায়”।

হোয়াইট হাউস বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, “যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব যাতে ইউক্রেনেরও সমর্থন আছে সেটি সম্পর্কে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সকলেই সম্মত। আর এখন রাশিয়ার জবাব পাওয়ার অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, “ইউক্রেনের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে”।

একই কথার প্রতিধ্বনি তুলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “এ ব্যাপারে সবাই একমত যে এখনই সময়, কোন শর্ত ছাড়াই অস্ত্র বিরতির। ইউক্রেন তার অবস্থা স্পষ্ট করেছে । এখন এটা গ্রহণ করা রাশিয়ার উপর নির্ভর করছে”।

ল্যামি আরও বলেন যে ইউক্রেনকে প্রয়োজনীয় “নিরাপত্তা অবকাঠামো” প্রদান এবং অস্ত্রবিরতির পক্ষে নজরদারি করার উপায় নিয়ে কাজ করতে সকলেরই “সম্মিলিত ইচ্ছা আছে”।

জি-সেভেনের এই যৌথ বিবৃতিটি এমন সময়ে আসলো যখন ক্রেমলিন বলছে যে ইউক্রেনের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে আরও অনেক কিছু করার রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পুরোপুরি মেনে নেয়া সম্পর্কে রাশিয়ার অনীহার ইঙ্গিত পাওয়া যায়।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন অস্ত্রবিরতি প্রয়োগ করার ব্যাপারে অনেক প্রশ্নের উত্তরের জন্য পুতিন অপেক্ষা করছেন।

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পুতিনের উত্তরকে এই বলে নাকচ করে দিয়েছেন যে এ হচ্ছে “ইচ্ছাকৃতভাবে” এমন শর্ত প্রযোগ করা যা বিষয়টিকে জটিল করে তুলবে এবং “প্রক্রিয়া থেকে বের করে আনবে”।

রুদ্ধদ্বার বৈঠকে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকা, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নৌচলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।

শুক্রবার জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীন, উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার তরফ থেকে কৌশলগত চ্যালেঞ্জের বিষয়ক একটি অধিবেশনে মিলিত হন। পররাষ্ট্রনীতি বিষয়ক অনেক বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তারা এই চারটি দেশের পশ্চিমা বিরোধী জোটকে “অশান্তির অক্ষ” বলে অভিহিত করেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না