শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
৩২১ বার পঠিত
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। আওরঙ্গজেবের মাজার সরিয়ে নেওয়া না হলে সেখানে বাবরি মসজিদের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগের নাম আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার। সেখান থেকে মাজার উচ্ছেদের দাবিতে সোমবার মহারাষ্ট্রের নাগপুর জেলায় বিক্ষোভ করে বজরং দলের সমর্থকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, আওরঙ্গজেবের মাজার পরাধীনতা ও নৃশংসতার প্রতীক। এটি সরিয়ে ফেলা উচিত। তারা মহারাষ্ট্র সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি করসেবা করে মাজার ভাঙার উদ্যোগও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেয় তারা।

যদিও হুঁশিয়ারি দেওয়ার পরেই মাজার ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের একটি ভিডিওতে দেখা গেছে, মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দাবিকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরাসাতও। ওই মাজার সরিয়ে ফেলাই উচিত বলে মত দিয়েছেন তিনি। তার মতে, যে শাসক জনগণের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন, তার স্মৃতি কোনোমতেই সংরক্ষণ করা উচিত নয়।

এর আগে আওরঙ্গজেবের মাজার সরানোর দাবি করেছিলেন বিজেপি নেতারা। দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ১০ মার্চ প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, এটি আইনের মাধ্যমেই করতে হবে। কারণ পূর্ববর্তী কংগ্রেস সরকার এই মাজারটি আর্কেওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার (এএসআই) কাছে হস্তান্তর করেছিল এবং স্থানটি ভারতীয় প্রতœতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত।

সম্প্রতি মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ও বিজেপির সাতারা সংসদ-সদস্য উদয়ন রাজে ভোঁসলে সম্রাট আওরঙ্গজেবের মাজারটি ভেঙে ফেলার দাবি করেন। তিনি বলেন, ‘কী প্রয়োজন… জেসিবি মেশিন পাঠিয়ে তার মাজার ভেঙে ফেলা উচিত… তিনি ছিলেন একজন চোর এবং লুটেরা (ডাকাত)।’ তিনি আরও বলেন, ‘যারা আওরঙ্গজেবের মাজারে যায় এবং শ্রদ্ধা জানায় তারা তার ভবিষ্যৎ (আশ্রয়) হতে পারে। তাদের উচিত সেই মাজারটি তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু তার পরও আওরঙ্গজেবের গৌরব ও প্রশংসা আর সহ্য করা হবে না।’



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না