শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের গুলি লাগার খবরে গির্জায় প্রার্থনা করেছিলেন পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের গুলি লাগার খবরে গির্জায় প্রার্থনা করেছিলেন পুতিন
৪৫৫ বার পঠিত
শনিবার, ২২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের গুলি লাগার খবরে গির্জায় প্রার্থনা করেছিলেন পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত বছর নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর তার জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২১ মার্চ) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে এ কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে গত সপ্তাহে পুতিনের সঙ্গে দেখা করেন উইটকফ। সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন আমাকে একটি ঘটনা বলেছিলেন। যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করা হয়েছিল, তখন তিনি স্থানীয় গির্জায় যান, তার ধর্মগুরুর সঙ্গে দেখা করেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন।

উইটকফ বলেন, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলে পুতিন এটি করেননি, বরং দু’জনের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং তিনি তার বন্ধুর জন্য প্রার্থনা করেন।

সেদিনের সমাবেশে ট্রাম্প মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে যান। বক্তৃতা দেওয়ার সময় তার ডান কানে গুলিবিদ্ধ হয়।

ট্রাম্পের বিশেষ দূত পুতিনের সঙ্গে বৈঠকের বর্ণনা করে বলেন, পুতিন একজন শীর্ষস্থানীয় রুশ শিল্পীর কাছ থেকে ট্রাম্পের একটি সুন্দর প্রতিকৃতি তৈরির নির্দেশও দিয়েছিলেন। তিনি সেটি আমাকে দিয়েছেন এবং ট্রাম্পের কাছে নিয়ে যেতে বলেছেন।

বিশেষ দূত স্মরণ করে বলেন, পুতিনের এসব অবহিত করার পর ট্রাম্প এতে মুগ্ধ হয়ে যান।

উইটকফ ইউক্রেন সংঘাতের ব্যাখ্যা দিয়ে বলেন, আমি পুতিনকে খারাপ লোক মনে করি না। যুদ্ধ এবং এর কারণগুলোর সমস্ত উপাদান - এটি একটি জটিল পরিস্থিতি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না