শিরোনাম:
●   ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ●   ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ●   যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল ●   দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ●   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক ●   ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন ●   বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প ●   হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক ●   সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ●   ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব
ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » মোদি–ইউনূস বৈঠকের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » মোদি–ইউনূস বৈঠকের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর
৪৮২ বার পঠিত
রবিবার, ২৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদি–ইউনূস বৈঠকের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) ভারতের নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বলছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছরের প্রথম ওই বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন। তারা জানতে চান, এ বিষয়ে ভারত কী পদক্ষেপ নিচ্ছে।

এর জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হামলাগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর দেশটির সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, পরবর্তী সময়ে কোনো একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে কথা বলবেন তিনি।

বৈঠকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের নীতির কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাই ভারত এখন বিমসটেককে (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে বৈঠকে তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি।

এ ছাড়া, আগামী মাসে মোদির শ্রীলঙ্কা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জয়শঙ্কর। তিনি জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠক হবে কি না, তা এখনো ‘বিবেচনাধীন’ রয়েছে।



আর্কাইভ

ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট