শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা- ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা- ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
৩৩৮ বার পঠিত
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা- ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীকে আবারও লক্ষ্যবস্তু করেছে। এতে বেনগুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর মেহের নিউজের।

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা

বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরাইলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ছিল জুলফিকার, অন্যটি সুপারসনিক ‘প্যালেস্টাইন-২’।

‘গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে’, উল্লেখ করেন তিনি।

মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা

ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান, ‘ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে’।

তার দাবি, এটি ২৪ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফায় হামলা।

ইসরাইলি শিপিং বন্ধ রাখার হুঁশিয়ারি

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরাইলি ভূখণ্ডে হামলাও অব্যাহত রাখবে, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়’।

ইয়েমেনের হাসপাতালে মার্কিন হামলা

এদিকে ইয়েমেনি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, সোমবার মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের সা’দা প্রদেশের আল-রাসুল আল-আজম অনকোলজি হাসপাতালে দুটি বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই হাসপাতালে ১৩টি বিমান হামলা চালালো আমেরিকা।

এর আগে, গত ১৫ মার্চ মার্কিন বিমান হামলায় ৫৩ জন ইয়েমেনি নিহত হন।

ইয়েমেনের ক্যানসার কন্ট্রোল ফান্ড এই হামলাকে ‘অমানবিক যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও রেড ক্রসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রতিক্রিয়া

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনে ‘অবিরত সামরিক অভিযান’ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে দ্বিতীয় রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

এদিকে, ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন ও ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প