শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ঈদ শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ঈদ শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট
৫৪৬ বার পঠিত
রবিবার, ৩০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক কখনোই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা বিনষ্ট করতে দেবে না এবং দক্ষিণ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি স্থায়ী হতে দেবে না।

রোববার মুসলিম বিশ্ব ও তুর্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ঈদুল-ফিতরের বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার সরকার ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ নীতির অধীনে যে কার্যক্রম শুরু করেছে, তা অব্যাহত থাকবে।

এ সময় তিনি বিশেষ করে পিকেকে (PKK) এবং ওয়াইপিজি (YPG)-র বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। যারা ইরাকের উত্তরে লুকিয়ে থেকে তুরস্কের সীমান্ত বরাবর একটি সন্ত্রাসী করিডোর গড়ে তুলতে চেয়েছিল।

এরদোগান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্কের ধৈর্যের সীমা অসীম নয় এবং তুরস্ক আশা করে যে, সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজি অস্ত্র ছেড়ে দেবে এবং বিলুপ্ত হবে।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্কের অবস্থান

তুরস্ক দীর্ঘদিন ধরে পিকেকে ও ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। যারা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং তুরস্কের নিজস্ব তালিকাতেও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত।

দীর্ঘ ৪০ বছরের সন্ত্রাসী কার্যক্রমে পিকেকে ৪০,০০০-এর বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে। যার মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন।

তুরস্কের দাবি, পিকেকে প্রায়ই ইরাকের উত্তরে লুকিয়ে থেকে তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ওয়াইপিজি/পিডিও (PYD) সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সন্ত্রাসী করিডোর গড়ে তুলতে চেয়েছিল।

এরদোগান স্পষ্ট করেছেন, তুরস্ক এই সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া চালিয়ে যাবে।

গাজায় চলমান হামলার নিন্দা

তুর্কি প্রেসিডেন্ট এদিন সকালে ইস্তাম্বুলের গ্র্যান্ড চামলিজা মসজিদে ঈদের নামাজ আদায়ের পর ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন।

তার ভাষায়, ‘আমরা ফিলিস্তিনে যা ঘটছে, তা দেখছি এবং জানি।’

ইসরাইল গত ১৮ মার্চ থেকে গাজায় আকস্মিক বিমান হামলা চালিয়ে এ পর্যন্ত ৯২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। যার মাধ্যমে দখলদার ও বর্বর ইসরাইল জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করেছে।

শুধু তা-ই নয়, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরাইলি আগ্রাসনে ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।এছাড়া আহত হয়েছেন ১,২০,০০০ জনের বেশি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নভেম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা