শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক
৪১৯ বার পঠিত
সোমবার, ৩১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালানো ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ দুই শতাধিক।

এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি।

গত শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর মিয়ানমার ও থাইল্যান্ডে জীবিতদের সন্ধান আরও জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই মিয়ানমারে নিহতের সংখ্যা ২,০০০ জন ছাড়িয়ে গেছে এবং থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।

মিয়ানমারে উদ্ধার অভিযান

এদিকে সোমবার মিয়ানমারের মান্দালয় শহরের ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন গর্ভবতী নারী ও এক শিশু রয়েছে।

এছাড়া চীনা উদ্ধারকারী দল একজনকে থার্মাল কম্বলে মুড়ে বের করে নিয়ে আসতে সক্ষম হয়।

ড্রোন ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভবন স্তরে স্তরে ভেঙে পড়েছে।

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে অনেক দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে বলছে, সামরিক বাহিনী ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যেন, ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।

থাইল্যান্ডে উদ্ধার অভিযান

এদিকে থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে সোমবার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।ওই ভবন ধসে এখনো ৭৫ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী ডগ স্কোয়াড ও স্ক্যানিং মেশিন ব্যবহার করে নিখোঁজদের অনুসন্ধান চলছে।

ব্যাংককের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার হলে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যায়। তাই অভিযান দ্রুততর করা হচ্ছে।

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মিয়ানমারে নিহতের সংখ্যা ইতোমধ্যে ২,০২৮ জন ছাড়িয়েছে। বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) দাবি করেছে, মৃতের সংখ্যা ২,৪১৮-এ পৌঁছেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন চীনা নাগরিকও রয়েছেন।

ত্রাণ ও আন্তর্জাতিক সহায়তা

এদিকে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এছাড়া রাশিয়া, ভারত, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড, জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ মিয়ানমারে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

জাতিসংঘ বলেছে, তারা তড়িৎগতিতে ত্রাণ সহায়তা দিচ্ছে।যুক্তরাষ্ট্র ২ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে এবং USAID-এর একটি দল মিয়ানমারে পাঠানো হচ্ছে।

ভূমিকম্পের পাশাপাশি চলমান সংকট

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ বিতরণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির রাস্তাঘাট, সেতু, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩.৫ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

উদ্ধারকর্মীদের প্রতিশ্রুতি

এদিকে চীনের উদ্ধারকারী দলের প্রধান ইউয়ে শিন বলেছেন, ‘আমরা কতক্ষণ কাজ করব তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা স্থানীয় মানুষের জন্য আশার আলো জ্বালাতে পারছি কিনা।’



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র