শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরাইলের বর্বর বাহিনী হামলায় ১০ দিনেই ৩২২ শিশুর মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরাইলের বর্বর বাহিনী হামলায় ১০ দিনেই ৩২২ শিশুর মৃত্যু
৪৭৪ বার পঠিত
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় ইসরাইলের বর্বর বাহিনী হামলায় ১০ দিনেই ৩২২ শিশুর মৃত্যু

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের বর্বর বাহিনী। এ হামলায় শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পায়নি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ১০ দিনেই কমপক্ষে ৩২২ শিশু নিহত হয়েছে।

এছাড়া এসব হামলায় আহত হয়েছে আরও ৬০৯ জন শিশু। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন শিশু নিহত বা পঙ্গু হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, ২৩ মার্চ দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে হামলায় শিশুদের হতাহতের ঘটনা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বোমা হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল।

এর আগে হামাসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় গত ১৮ মার্চ তীব্র বোমাবর্ষণ পুনরায় শুরু করে ইসরাইল। তাদের এ বর্বর হামলায় অনেক শিশু নিহত হয়েছে, আহতও হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শিশুদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা এবং তাদের পুনরুদ্ধারের পথের আশার বাণী। কিন্তু শিশুদের আবারও মারাত্মক সহিংসতা এবং বঞ্চনার চক্রে নিমজ্জিত করা হলো।’ এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার জন্য সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। ৩৪ হাজারের বেশি আহত হয়েছে। প্রায় দশ লক্ষ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

গত ২ মার্চ থেকে গাজায় কোনও সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়ায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। প্রয়োজনীয় সরবরাহ করতে পারছে না। ফলে অপুষ্টি, রোগ এবং অন্যান্য প্রতিরোধযোগ্য পরিস্থিতি সম্ভবত বৃদ্ধি পাবে, যার ফলে প্রতিরোধযোগ্য শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের সুরক্ষা ও সহায়তা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে; কিন্তু শত শত সাহায্য কর্মীকে হত্যা এবং আহত করার মতো আক্রমণের মুখোমুখি হচ্ছে। এই আক্রমণগুলি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। চলমান ঝুঁকি সত্ত্বেও, শিশু ও তাদের পরিবারগুলো বেঁচে থাকা এবং সুরক্ষার জন্য যে মানবিক সহায়তার উপর নির্ভর করে, তা প্রদান অব্যাহত রাখতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র