শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি করল বিমসটেক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি করল বিমসটেক
৪৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি করল বিমসটেক

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করেছে বিমসটেক সদস্য দেশগুলো।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে এই চুক্তি সই হয়।

ঢাকার পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

বিমসটেক সচিবালয় বলেছে, পণ্যবাহী জাহাজ চলাচল ত্বরান্বিত করার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোর মাধ্যমে বঙ্গোপসাগরে সামুদ্রিক পরিবহনকে বিস্তৃত করা এই চুক্তির উদ্দেশ্য।

বর্তমানে বিমসটেকে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

বর্ণমালার ক্রমধারায় ঘুর্ণায়মান পদ্ধতিতে এখন বিমসটেক সভাপতির দায়িত্ব পালন করছে থাইল্যান্ড; শুক্রবার ষষ্ঠ শীর্ষ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ।

বিমসটেকের সচিবালয়ও ঢাকায়। পরবর্তী সভাপতি হিসেবে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি বাস্তবায়ন কাজের সূচনাও করতে হবে বাংলাদেশকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অংশগ্রহণের নানাদিক তুলে ধরা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের বক্তব্যে সামষ্টিক শান্তি, অগ্রগতি ও প্রগতি নিশ্চিতের জন্য বিমসটেকের অভিন্ন অভিষ্টের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে ‘বাস্তবিক ও ফলদায়ক’ সহযোগিতার উপরও জোর দিয়েছেন।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় নেওয়ার বিষয়টি বৈঠকে তোলেন তৌহিদ হোসেন এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন।

---বৈঠকে শুক্রবার অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রাথমিক এজেন্ডা এবং শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী ২১তম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বৈঠকে বৃহস্পতিবারের বৈঠকে সম্মত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা। মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের প্রতিবেদন অনুমোদনের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা