শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন
৮৭২ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘অপমানজনক’ রপ্তানি শুল্কের বিরুদ্ধে ইতোমধ্যে ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণা করেছে চীন। আর এ যুদ্ধে ভারতকে নিজেদের পাশে প্রত্যাশা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বুধবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় ইউ জিং বলেন, ‘চীনের অর্থনীতি ধারাবাহিক ও ইতিবাচকভাবে বড় হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে চীনের শিল্পখাতের উৎপাদন পুরোপুরি সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক। এছাড়া চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং বহুপাক্ষিকতাবাদেরও দৃঢ় সমর্থক। বৈশ্বিক অর্থনীতির যে বার্ষিক প্রবৃদ্ধি, তার ৩০ শতাংশই আসে বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত বহুপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে।’

চীন এবং ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পরিপূরকতা এবং পারস্পরিক লাভেরও ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের এই অপমানজনক শুল্কনীতি, যা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে, তার বিরুদ্ধে বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ চীন এবং ভারত একাট্টা হতে পারে এবং একসঙ্গে যাবতীয় বাধা অতিক্রম করতে পারে।’

গত ২ এপ্রিল হোয়াইট হাউসে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে- এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় চীনের ৩৪ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল।

শুল্ক আরোপের পর ভারত নিশ্চুপ থাকলেও পাল্টা পদক্ষেপ তার পরের দিনই মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৪ শতাংশে উন্নীত করে চীন। এতে ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প গত ৮ এপ্রিল চীনের ওপর ধার্যকৃত শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে দেন। পরের দিন চীনও মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ বৃদ্ধি করে।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন