শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম » ইলন মাস্কের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম » ইলন মাস্কের বিরুদ্ধে মামলা
৮৯৯ বার পঠিত
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা ‘হয়রানির’ মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআই কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার (৯ এপ্রিল) করা এ মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআই’র বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ইলন মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। কিন্তু তিন বছর পর ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন মাস্ক। ২০২৩ সালে তিনি তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআই তৈরি করেন।

এক্সএআই প্রতিষ্ঠার পর মাস্ক চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তরিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। তারই অংশ হিসেবে গত বছর ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন।

এবার মাস্কের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপ নিল স্যাম অল্টম্যানের ওপেনএআই। এ মামলা সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী উদ্যোক্তার মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

বুধবার মামলা দায়ের নিয়ে এক বিবৃতিতে ওপেনএআই বলে, ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছেন। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।

চার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ এর মার্চে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন।



এ পাতার আরও খবর

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা