শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সেভেন সিস্টার্স নিয়ে যে পদক্ষেপ নিল ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সেভেন সিস্টার্স নিয়ে যে পদক্ষেপ নিল ভারত
৪৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেভেন সিস্টার্স নিয়ে যে পদক্ষেপ নিল ভারত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সদ্য চীন সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে ‘ল্যান্ড লক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেই সঙ্গে জানিয়েছেন, এই অঞ্চলের সমুদ্রে প্রবেশের জন্য বঙ্গোপসাগরের ‘গার্ডিয়ান’ বাংলাদেশ। ড. ইউনূসের এমন মন্তব্যের পর অঞ্চলটি নিয়ে নানা পদক্ষেপ নিয়েছে মোদি সরকার।

এরপর ঢাকায় অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন। সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনের পর ভারতও দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে বিনিয়োগ আকৃষ্টে মনোযোগ দিয়েছে। উত্তর-পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনের রাষ্ট্রদূতদের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যেখানে তিনি এই অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। সেই সঙ্গে বিনিয়োগকারীদের এই অঞ্চলের সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।

জয়শঙ্কর বলেন, ‘উত্তর-পূর্ব অঞ্চলটি অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে- ‘প্রতিবেশীকে অগ্রাধিকার’, অ্যাক্ট ইস্ট অথবা বিমসটেক। উত্তর-পূর্ব দিকটি আমাদের পাঁচটি প্রতিবেশীকে স্থলভাগে সংযুক্ত করেছে। ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগস্থল হল এই উত্তর-পূর্ব অঞ্চল। আমাদের সাম্প্রতিক অনেক উদ্যোগই নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে জড়িত, যা এই অঞ্চল থেকেই উদ্ভূত। আমরা দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার চেষ্টা করছি, যার মধ্যে কিছু আমাদের অতীত ইতিহাস থেকে উদ্ভূত।’

মূলত, চীন সফরে উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য নিয়ে ড. ইউনূসের মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে ভারত। এই রাজ্যটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অঞ্চলটিতে অর্থনৈতিক গতি আনতেও কাজ করছে দেশটি।

এর আগে, চীন সফরে উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য নিয়ে ড. ইউনূস বলেছিলেন, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি (বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্ডিয়ান)। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।’

---ড. ইউনূসের এমন মন্তব্যের পর এ নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন মন্তব্যের নেপথ্যের আসল অর্থ কী? তা নিয়ে ভারতে চলছে নানা আলোচনা। যার প্রেক্ষিতে ঢাকায় বিনিয়োগ সম্মেলন চলাকালীন বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত।

তবে ছেড়ে কথা বলেনি ঢাকাও। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলকে বরং সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। সেই সঙ্গে ভারত থেকে সুতাসহ কয়েকটি পণ্য আমদানি স্থগিত করেছে বাংলাদেশ। এছাড়া ভারতের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে ঢাকা আন্তর্জাতিক ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প