সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মোদির বৈঠক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মোদির বৈঠক
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার সকালে (২১ এপ্রিল) চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন। ভ্যান্সের সফরসঙ্গী হয়েছেন, তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করেছে।
এনডিটিভি বলছে, আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
মোদি-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত শপথ। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সঙ্গে এসেছেন পাঁচ সদস্যের উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়া বলছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 