শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
৬৯০ বার পঠিত
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে মামলার প্রক্রিয়া শুরুর সময়ের দ্রুততা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালত মন্তব্য করে বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তড়িঘড়ি করে মামলা দায়েরের পদক্ষেপটি যথাযথ ছিল না।

আওয়ামী লীগ সরকারের সময় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের ছয় কর্মকর্তাসহ ড. ইউনূসের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। মামলার অন্য আসামিরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলাটি করেন। পরে ২০২৪ সালের ৮ জুলাই মামলার অভিযোগ গঠন প্রশ্নে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ অভিযুক্তরা। কিন্তু হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে লিভ টু আপিল করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা। এরই মধ্যে মামলাটি প্রত্যাহারের জন্য দুদকের পক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর আবেদন করলে ২০২৪ সালের ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ মামলাটি প্রত্যাহার করে নেয়।

তবে আপিলকারীদের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন জানান, বিচারিক আদালতে মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও আপিলকারীদের অবহিত না করেই মামলাটি প্রত্যাহার করা হয়, যা আইনের লঙ্ঘন।

সবশেষে আপিল বিভাগের শুনানি শেষে বুধবার মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করা হয়, যা ড. ইউনূস ও তাঁর সহকর্মীদের জন্য বড় আইনি স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না